চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এক প্রান্তিক কৃষককে মারধরের অভিযোগে সার ডিলার আরফান কবিরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ কৃষকরা।সার ডিলার আরফান কবির খয়েরহুদা গ্রামের কাসেম মল্লিকের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।মঙ্গলবার বিকেল ৫ টার সময় কেডিকে ইউনিয়নের সাধারণ কৃষকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় সাধারণ কৃষকরা জানান, ‘আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবিরের অনিয়ম ও দুর্নীতি সীমাহীন।’ সে কৃষকদেরকে সার না দিয়ে দুর্নীতির মাধ্যমে সার গুদামজাত করে সারের কৃত্রিম সংকট তৈরি করছে।এরপর সেই সার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে। এর ফলে কৃষকরা তাদের জমির ফসল উৎপাদন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।এমনকি সার ডিলারের এই অনিয়মের প্রতিবাদ করার কারণে গত সোমবার খয়েরহুদা গ্রামের মৃত আজিজ মন্ডলের ছেলে কাঁকন রেজাকে (২৬) বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে আরফান কবিরের বিরুদ্ধে।এ কারণে এ অঞ্চলের কৃষকদের মাঝে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক কাঁকন রেজা জানান, ‘আমি একজন প্রান্তিক কৃষক। অতি কষ্ট করে আমি ফসল আবাদ করেছি। আমার ফসলের জন্য সারের প্রয়োজন হওয়ায় গত সোমবার গ্রামের সার ডিলার আরফান কবীরের কাছে সার কিনতে যাই।”আমি দীর্ঘক্ষণ লাইন দাঁড়িয়ে শেষ পর্যন্ত সে আমাকে সার না দিয়ে পরে আসতে বলে। আমি পুনরায় তার কাছে সার নিতে গেলে সে সরকার নির্ধারিত মূল্য টিএসপি ৫০ কেজির বস্তা ১৩৫০ টাকার পরিবর্তে আমার কাছে ২১০০ টাকা দাবি করে।”আমি এর প্রতিবাদ করলে সে আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এছাড়াও সে আমাকে বলে, “তুই বিএনপি করিস, তোর কাছে কখনো আর সার বিক্রি করব না।” পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।’এছাড়াও কৃষক আলী আকবর জানান, ‘সার ডিলার আরফান কবির কৃষকদের সার না দিয়ে গুদামজাত করে রাখে। পরে কৃত্রিম সংকট তৈরি করে আবার কৃষকদের কাছে ওই সার সরকার নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করে।”তার দুর্নীতির প্রতিবাদ করতে গেলে সে তার গুন্ডাবাহিনী দিয়ে কৃষকদের উপরে হামলা করে।’মানববন্ধনে কৃষকরা আরো বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী টগরের ক্যাডার সার ডিলার আরফান কবিরের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং ডিলারশিপ বাতিলের দাবিতে আজ আমাদের মানববন্ধন।”আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি রাখবো, সাধারণ কৃষকদের চিন্তা করে এরকম অনিয়ম ও দুর্নীতিবাজদের সার ডিলারশিপ বাতিল করে কৃষকদের পাশে দাঁড়াবেন, এটা আমাদের প্রত্যাশা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন
হাতি মেরে পুঁতে রাখার পর ঘর, এক মাস পর দুর্গন্ধে উদঘাটন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুর্গম বনাঞ্চলে বন্যহাতি হত্যা করে মাটিচাপা দিয়ে তার ওপর ঘর নির্মাণের ঘটনা উদঘাটন করেছে বনবিভাগ। Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল
নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব Read more

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন। সম্প্রতি ইনজুরির Read more

জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১
জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১

ফরিদপুরের নগরকান্দায় এমএম জুট মিলের অভ্যন্তরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডারসহ হেলাল উদ্দিন জাকারিয়া Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন