চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, চুয়াডাঙ্গা হাসপাতাল রোড় এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা এবং অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার অপরাধে সিটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ
সংস্কারবিরোধী দলের সঙ্গে জোট করবে না এনসিপি: নাহিদ

সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ছেন Read more

দেওয়ানগঞ্জে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে রহিমপুরে শাখাওয়াত হোসাইন মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৩৪ তম বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়  Read more

মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা
মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত Read more

শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন

বিচারহীনতার সংস্কৃতিতে গত ১৫ বছরে যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা-বেনাপোল সীমান্তে ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন