নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমীবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটে।নিহত দুলাল মিয়া ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। আহত নাহিম মিয়া স্থানীয় বেলাল সরকারের ছেলে এবং বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোকা আলম ও জাকির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে গতকাল সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে খোকা আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় জাকির মিয়া ও তাঁর পক্ষের লোকজন গুলি ছোড়েন। এতে গুরুতর আহত হন দুলাল মিয়া ও শিক্ষার্থী নাহিম। দুলালের শরীরে অন্তত আটটি গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যান।হামলার সময় জাকির মিয়ার লোকজন খোকা আলম পক্ষের অন্তত ৮-১০টি বাড়িঘর ভাঙচুর করেন। এতে খোকা আলমের স্বজনেরা প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র চরাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, জাকির মিয়া দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তাঁর হাতে অবৈধ আগ্নেয়াস্ত্রও রয়েছে। টাকা ও অস্ত্রের জোরে তিনি এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন।চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান শিকদার বলেন, ‘রাতে কোনো কারণ ছাড়াই জাকির মিয়া ও তাঁর লোকজন সাবেক ইউপি সদস্য খোকা আলমের বাড়িতে হামলা চালান। এ সময় খোকা আলমের প্রতিবেশী দুলাল গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং এক শিক্ষার্থী আহত হয়। হামলায় আবির মেম্বারও অংশ নেন।’এ বিষয়ে খোকা আলম ও জাকির মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার জানান, সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন নিহত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা
স্বপ্ন থেমে থাকেনি, ৪৮ বছর বয়সে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন সালেহা

সপ্তম শ্রেণিতে পড়াকালীনই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল সালেহা খাতুনকে। সংসারের দায়িত্ব নিয়ে গৃহস্থালির কাজে মনোযোগী হলেও তার মনে পড়ালেখা Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

কিশোরগঞ্জে সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত
কিশোরগঞ্জে সময়ের কণ্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা, গুরুতর আহত

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর অতর্কিত Read more

ইরানে দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া
ইরানে দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া

ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের জেরে তেহরানে দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন