ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটের বাইরে পরিবেশ খুবই চমৎকার এবং ইতিবাচক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন কিন্তু আমরা অমর একুশে হলে ভোট কারচুপির বিষয়টি শুনতে পেয়েছি। এখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে।’তিনি বলেন, ‘এই প্ল্যান শুধু অমর একুশে হলে নয়; আমরা আরও পাঁচ-সাত দিন আগে শুনতে পেয়েছিলাম যে প্রতিটি হলে ২০০-৩০০ ভোট এ রকম (আগে পূরণ করে রাখা) করবে। এতে তারা ৫ হাজার ৬০০ ভোট এদিক-ওদিক করতে পারে।’কারা এ ঘটনার সঙ্গে জড়িত, জানতে চাইলে আবু বাকের বলেন, ‘যাদের ভোট নাই তারাই এমন প্ল্যান করছে। আর কাদের ভোট নাই, কাদের ক্যাম্পাসে জনসম্পৃক্ততা নাই–এটা সবাই জানে। আজ জিনিসটা দৃশ্যমান হলো।’তিনি বলেন, ‘এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি মনে করি, তাদের একটা বড় অংশ ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত। কারণ শুরু থেকেই যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম, তারা বারবার বলছে এ রকম কিছু হবে না, তারা গ্যারান্টি দিচ্ছিল। কিন্তু আজ আমরা সেটাই দেখতে পেয়েছি।’ভোট দিয়ে ভালোই লাগছিল, কিন্তু কারচুপির কথা শোনার পর খুবই খারাপ লাগছে। কারণ, ডাকসু আবার একটা কলঙ্কের মধ্যে প্রবেশ করল।’ভোট কারচুপির অভিযোগ আর কোন কোন হলে পেয়েছেন, জানতে চাইলে বাকের বলেন, এখন পর্যন্ত একুশে হলে পেয়েছি। যদিও আমরা আরও পাঁচ-সাত দিন আগেই শুনেছি যে প্রতিটা হলে এ ধরনের কারচুপি হতে পারে, বিশেষ করে নারীদের হলগুলো। ছাত্রলীগ নাকি ২০১৯ সালে একই ঘটনা ঘটিয়েছে রোকেয়া হল ও সুফিয়া কামাল হলে। কারণ এগুলোতে ভোটার বেশি, কারচুপি করাও সহজ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার
জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে  তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই Read more

ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম
ইসরাইলের কারাগার থেকে ঢাকায় ফিরেছেন শহিদুল আলম

ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।শনিবার (১১ অক্টোবর) ভোরে শহিদুল আলমকে বহনকারী Read more

ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে আটক করেছে। গ্রেপ্তারকৃত নারী Read more

মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন
মেজর সিনহা হত্যা: হাইকোর্টের রায় ২ জুন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী Read more

সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া
সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া

একটি মসজিদের খাদেম জানালেন, আসরের নামাজের সময় একটা পার্টি এসে সাতশো সত্তর টাকা করে দিতে চাইলো, সন্ধ্যার পর সেই চামড়া Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন