রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লা নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা ৪ হাজার জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম।গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার বাহাউদ্দিনের ছেলে মো. লতিফ (৩৪) ও গোয়ালন্দ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার বিল্লালের ছেলে অভি মন্ডল রঞ্জু (২৯)। লতিফ বর্তমানে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া এলাকায় বসবাস করেন।নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের যতু মিস্ত্রিপাড়া গ্রামের মো. আজাদ মোল্লার ছেলে।জানা গেছে, শুক্রবার ০৫ সেপ্টেম্বর বিকেলে নুরাল পাগলার দরবারে হামলা ও ভাঙচুরের সময় রাসেলের ওপর হামলা হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাসেলের মৃত্যু হয়।পরবর্তীতে সোমবার ০৮ সেপ্টেম্বর রাতে নিহত রাসেল মোল্লার বাবা মো. আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, গোয়ালন্দ থানায় নিহত রাসেল মোল্লার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। এ হত্যা মামলায় ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।উল্লেখ্য, শুক্রবার ০৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের প্রায় শতাধিক মানুষ আহত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে। কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে Read more

দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ Read more

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের Read more

ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা
ইন্টারনেটে বিয়ের আগে কী কী খোঁজেন মেয়েরা

বিয়ের আগে মেয়েরা ইন্টারনেটে নানান বিষয়ে উত্তর খুঁজতে থাকেন। তারা  কোন কোন বিষয়ে সবেচেয়ে বেশি সন্ধান করেন, কী বলছে সাম্প্রতিক Read more

‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ
মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন