ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার শাহ সুফি সড়কের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে চাঞ্চল্যকর এক চিকিৎসা অবহেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) ওই হাসপাতালে পাইলসের রোগীকে ভুলবশত পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী হ্যাপি বেগম (৩৫) সদরপুর উপজেলার আসলাম হোসেনের স্ত্রী। তিনি পাইলস সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক ডা. ফজলুল হক শোভনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে ডা. নজরুল ইসলাম তার পিত্তথলির অস্ত্রোপচার করেন। এ ঘটনার খবর পেয়ে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এমওসিএস ডা. আল-আমিন সারোয়ার ও চিকিৎসা প্রযুক্তিবিদ আশিকুজ্জামান সুজন ঘটনাস্থলে ছুটে যান। সত্যতা যাচাইয়ের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন তারা। সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘ডাক্তার রোগীর কাগজপত্র সঠিকভাবে পরীক্ষা করেননি। এর ফলেই পাইলস রোগীর পিত্তথলির অপারেশন হয়েছে। এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ থেকেই হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে।’ পরে ভুক্তভোগী হ্যাপি বেগমকে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সিভিল সার্জন নিজে উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। পাশাপাশি হাসপাতালের অন্যান্য রোগীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর জেলার সাধারণ সম্পাদকসহ চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। Read more

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া Read more

তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ Read more

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত
‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই আলমগীর বরখাস্ত

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’র কথা স্বীকার করা যশোর জেলা পরিষদের সেই উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার Read more

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের Read more

ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন