ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোটগ্রহণের শুরুতে উদয়ন স্কুলে এসে ভোট দেন তিনি। এ সময় তানভীর বলেন, ‘পরিবেশ ভালো আছে। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কেমন কাস্টিং হতে পারে ধারণা করা এখনই কঠিন। তবে আমার মনে হয় ভালো কাস্টিং হবে।’এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৭৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার  (৪ নভেম্বর) রাত ২ টায় Read more

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ১ দিনের ব্যবধানে ওয়াসিম( ২৭) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে  উপজেলার চৌডালা ইউনিয়নের Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের
শীত মোকাবিলায় ফুটপাতই ভরসা নিম্ন আয়ের মানুষের

পৌষ মাসের কনকনে শীতে যবুথবু দেশের উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে ছুটছেন ফুটপাতের কাপড়ের দোকানে। বিশেষ Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯।  তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও Read more

একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি
একদিন ম্যানেজ করলেই ফেব্রুয়ারিতে মিলবে টানা ৪ দিনের ছুটি

নতুন বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। ফেব্রুয়ারি মাসের শুরুতে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন