নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাতিল করা হলো বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আন্দোলনের প্রভাবে টিম হোটেলে আটকা পড়ে বাংলাদেশি ফুটবলাররা। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অনুশীলনও স্থগিত করে দেওয়া হয় জামাল ভূঁইয়াদের। এর কিছুক্ষণ পরই অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানায়।প্রসঙ্গত, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) সহ ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে তরুণেরা। পাশাপাশি সংসদ ভবনও দখলে নেয় তারা। এরপর পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনয় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানির খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশ-নেপালের মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দশরথ স্টেডিয়ামে। এটি দেশটির সংসদ ভবনের কাছাকাছি। আন্দোলনকারীদের অবস্থানের কারণে নিরাপত্তা বাহিনী সেখানে সর্তক অবস্থানে রয়েছে। জনসমাগম এড়াতে এ ধরনের বড় আয়োজন স্থগিত করাকে নিরাপদ বিবেচনা করেছে আয়োজক সংস্থা আনফা।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে

একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা Read more

নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭
নেত্রকোনায় শিয়ালের কামড়ে নারী শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে নারী শিশুসহ ১৭ জন আহত হয়েছে। আহত ১৭ জনের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Read more

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক
বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, একাধিক চমক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে আবারও Read more

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন
আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারকে ঘিরে কয়েকদিন ধরে চলা পারিবারিক বিতর্ক এবং সামাজিক Read more

ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান
ভূমিকম্প মোকাবিলায় সরকারকে প্রস্তুতি গ্রহণের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিআরটিএমসি) উদ্যোগে  শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভূমিকম্প মোকাবিলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন