গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‍্যাবের গাড়ি আটকে রেখে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুইটি পৃথক মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলো অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেওয়াসহ গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় এ দুটি মামলা দায়ের করেন। মামলায় দুই নারীসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা এলাকায় মোশারফ নামের এক অটোরিকশার যন্ত্রাংশ ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে র‍্যাব সদস্যরা।স্থানীয়দের দাবি, ব্যবসায়ী মোশারফকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। এ অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা র‍্যাবের গাড়ি ভাঙচুর করে এবং র‌্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে।খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ র‍্যাব সদস্যদের উদ্ধার করেন।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পর সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ১৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৮ অক্টোবর) সকালে Read more

কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান
কাল ঢাবির সিন্ডিকেট সভা, ডাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীর অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আগামীকাল ১৬ জুন আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ডাকসু Read more

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন