ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে, এই অভিনেতার ফুসফুস প্রায় নষ্ট হয়ে গেছে! এমনকি তিনি আইসিইউতে ভর্তি বলেও খবর প্রচার হয়েছে। তবে এসব খবরগুলো দেখে মোটেও ভালো লাগেনি আরশের। তিনি জানালেন, বর্তমানে তার শারীরিক কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন।আজ আরশ খান বলেন, ‘আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করার জন্য দেওয়া পোস্টের কারণে যারা আমাকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান, এমনটা না করার জন্য।’তিনি লেখেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে। জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না। আগের নম্বরই আছে আমার। খবর ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিডসকলও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’এর আগের দিন তিনি ফেসবুকে লেখেন, ‘স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ। গত ১৯ বছরে ফুসফুসের যা ১২টা বেজেছিল, তার ৩ গুণ বেজেছে গত ৬ মাসে।’এরপর তিনি সবাইকে সতর্ক করে লেখেন, ‘বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই। তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেয়ার ভাবনায় আছ, তারা এই বিষয় থেকে দূরে থাকো। ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে ৯ মাস। তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না। ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই, কোনো ঔষধ নেই। পুরো জীবনের জন্য ঐ অংশ অকেজো। সিগারেট এমন প্রেমিকা, যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে। সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না। ভাবিয়া করিও কাজ, আমার মতন করিয়া ভাবিও না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল
বিদেশে থাকা গ্রাহকদের ব্যাংকিং সেবার পরিধি বাড়ল

বিদেশে থাকা প্রবাসীদের জন্য অফশোর (ওবিইউ) ব্যাংকিংয়ে সেবার পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ Read more

সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার
সৌদি আরবে ফ্ল্যাট থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

সৌদি আরবে একটি ফ্ল্যাটে আপন দুই ভাই খুন হয়েছেন। বুধবার (২১ মে) দেশটির দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি
কালিয়াকৈরে পরীক্ষা কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে অব্যাহতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন