লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার দালাল বাজারে সভাটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।দালাল বাজার ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী, বিএনপি নেতা জামাল হোসাইন, হাসান আলী মিলন, নিজাম উদ্দিন চৌধুরী, মনির হোসেন শরীর, যুবদল নেতা টুটুল পাটওয়ারী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘অনেক দল বলে নির্বাচন করবে না। নানা কায়দায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু ইতোমধ্যে তারা মহিলা মেম্বার থেকে শুরু করে এমপি প্রার্থী পর্যন্ত ঘোষণা করেছে। তারা সারাদিন নির্বাচনী কাজ করে বেড়ায়। অন্যদিকে বলে, দাবি না মানলে নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দিবে না। কিন্তু ওইসব দল জানে না, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে। সেই নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে। খালেদা জিয়া চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হবে।’নারী কর্মীদের উদ্দেশ্যে খায়ের ভূঁইয়া বলেন, ‘গ্রামের মা-বোনদের কাছে একটি দলের নারী সদস্যরা বেহেসতের টিকেট বিক্রি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে টিকেট দিলো কে? ওরা সহজ-সরল মহিলাদের বেহেসতের টিকেটের কথা বলে ধোকা দিচ্ছে। তালিমে সূরা ও নামাজের নিয়ম-কানুন শিখানো এবং বিভিন্ন কথা বলে টাকা নিচ্ছে। এসব কারণে মহিলাদের সংসারে জামেলা হয়। সংসার ভেঙেও যায়।’বিএনপির নেতাকর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। বাড়ি-বাড়ি গিয়ে উঠান বৈঠক করে মানুষকে সচেতন করতে হবে। ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধি করতে হবে। আর সূরা-কেরাত শিখানোর প্রয়োজন হলে আমরা করবো। হুজুর রাখবো, নির্দলীয় হুজুর আছে আমাদের কাছে। বিভিন্ন বাংলা-ইংরেজি বইয়ের মাধ্যমে তাদের শিখাবো।আরও বলেন, ‘পুলিশ বাহিনীতে সর্বপ্রথম নারীদের চাকরি দিয়েছেন জিয়াউর রহমান। নারীরা পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন চমকপ্রদ নানা কর্মসূচি গ্রহণ করবে। ফ্যামেলি কার্ড করবে, যার মাধ্যমে মায়েরা বিভিন্ন সুবিধা পাবে। ফ্যামেলি কার্ড একবার হয়ে গেলে বারবার সরকারি বিভিন্ন সুবিধা নিতে হয়রানি পোহাতে হবে না। তাছাড়া সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে, যাতে করে মায়েরা হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন খামার করে নিজেরা সাবলম্বী হতে পারে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা Read more

লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস
লালপুরে সেনা অভিযান: ৫০ পিস চায়না রিং জাল ধ্বংস

রবিবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর উপজেলা স্টেডিয়ামের সামনে চেকপোস্ট চলাকালে সেনাবাহিনী কড়া নজরদারিতে মোঃ চুন্নু Read more

যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
যশোরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

যশোরে ইজিবাইক উল্টে নিচে চাপা পড়ে তানিসা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ফুলবাড়িতে Read more

গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু
গাজা যুদ্ধ বন্ধে মিসরে ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলের আলোচনা শুরু

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের পর্যটননগরী শারম আল-শেইখে পৌঁছেছেন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে Read more

ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..
ধাওয়া খেয়ে সেনা ক্যাম্পে আশ্রয় নিল ভুয়া পুলিশ, অতঃপর..

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় থেকে এক ভূয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২ টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন