কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামার পর নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সমিতি পাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে। তিনি এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, আহনাফ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান।এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এ সময় তিনজন ভেসে গেলে লাইফগার্ড সদস্যরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ ছিলেন আহনাফ।কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, লাইফগার্ডসহ সব সংস্থা একযোগে কাজ করেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সমন্বিত প্রচেষ্টা চলেছে সারারাত।সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, আমাদের উদ্ধার দল বোট নিয়ে দিন-রাত অভিযান চালিয়েছে। অবশেষে আজ সকালে মরদেহটি উদ্ধার হয়।কক্সবাজার বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সোমবার ভোরে সমিতি পাড়া এলাকায় মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে লাইফগার্ড টিম ঘটনাস্থলে গিয়ে আহনাফকে শনাক্ত করে। পরে মরদেহটি হাসপাতালে নেওয়া হয়।রোববার রাতে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ডিসি-প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছেন। কিন্তু সবই শেষ পর্যন্ত আল্লাহর হাতে।’কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে। সি-সেইফ লাইফগার্ডের তথ্যমতে, গত এক বছরে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে লাইফগার্ড টিম উদ্ধার করেছে ৭৮ জনকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫
ফের ভারতের উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণ, নিহত ১৫

ভারতের উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন।উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং Read more

আদালতের নির্দেশনা না মেনে কলাতলীর ইসিএ-তে উঠছে ভবন
আদালতের নির্দেশনা না মেনে কলাতলীর ইসিএ-তে উঠছে ভবন

কক্সবাজার সৈকত তীরের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ায় (ইসিএ) বহুতল ভবন নির্মাণ বন্ধে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের দেয়া এক আদেশ গত পাঁচ Read more

হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী
হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন  Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আতিয়ার রহমান (৭০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে Read more

চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির
চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট তৌকির

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর উপশহর এলাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন