সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালি জব্দ করা হয়।রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটি বালু খেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিকেলে বালু উত্তোলন করছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ জনকে ৩০ দিন করে কারাদণ্ড ও ১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানা পুলিশের জিম্মায় রাখা নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বাশঁতলা গ্রামের মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৫), জামালপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোশাহিদ (২৫), একই গ্রামের মোঃ সাজিনুরের ছেলে মোঃ ইজাজুল (১৯), মৃত মহিউদ্দিনের ছেলে মোঃ আজিম উল্লাহ (২৩), মোঃ আতাবুর রহমানের ছেলে মোঃ রুবেল মিয়া (২২), মৃত মোঃ হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), মোঃ সামসুল নূর এর ছেলে মোঃ খসরু (২৩), মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪), মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ কবির হোসেন (৩০), জমির হোসেনের ছেলে মোঃ হোসাইন (২৯), মোঃ মর্তুজ আলী এর ছেলে সাগর (১৯), মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ এবাদুল (১৯), মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ জুবায়েল (১৯), মোঃ ফালু মিয়ার ছেলে আমিন (২২), মোঃ আরজ আলী এর ছেলে মোঃ আবিদ নূর (১৯) ও আব্দুল আলী এর ছেলে মোঃ সাজারুল হোসেন (২০)।এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান, উপজেলা কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকারি নিয়মনীতি মেনে সবাইকে চলতে হবে এবং আইন সবার জন্য সমান। আমি আমার উপজেলায় কাউকে কোনো অনিয়ম করতে দেবো না। অনিয়মের অভিযোগ ও তথ্য পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্তদের সোমবার সকালে কারাগারে পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সিলেটের কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়াও শনিবার Read more

বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  
বেনাপোলে ৩ দিনে আমদানি-রপ্তানি ৯৬১ ট্রাক, যাত্রী ৪৫০৬ জন  

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তিন দিনে চার হাজার ৫০৬ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় ভারতের সঙ্গে Read more

ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্কোরেজে শুক্রবার Read more

উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু
উলিপুরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদি পশু

কুড়িগ্রামের উলিপুরে চারটি বসতঘর, আসবাবপত্র ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত দেড়টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডল Read more

বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা  প্রধানমন্ত্রীর

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন