টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ২টার দিকে ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের খেয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চোরচক্রের কয়েকজন বিদ্যুতের সরঞ্জাম বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলছিল। সেখান থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় দু’জনকে।তাদের কাছ থেকে ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ১৭ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)। এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৭ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন (ধারা-৩৭৯)। পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

আসিফ আকবরের নামে থানায় জিডি
আসিফ আকবরের নামে থানায় জিডি

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের নামে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

‘বিলিয়নিয়ার’ ক্লাবে রোনালদো
‘বিলিয়নিয়ার’  ক্লাবে রোনালদো

বিশ্ব ফুটবলে অসাধারণ সফলতা অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মাঠের বাইরেও নতুন ইতিহাস রচনা করেছেন। বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বিশ্বের Read more

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

কুমিল্লায় অস্ত্রসহ বিএনপি নেতা খোকন মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার চাঁনপুর Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট
উল্লাপাড়ায় দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিপাসুদের পদচারণায় জমজমাট

উল্লাপাড়ার দর্শনীয় স্থানগুলো এখন ভ্রমণপিাসুদের পদচারণায় রমরমা। ঈদের দিন বিকেল থেকেই শত শত নারী-পুরুষের সমাগম হচ্ছে এসব স্থানে। উপজেলার প্রাকৃতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন