কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোররাতে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালীপদ চন্দ্র সূত্রধর তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।আটককৃতরা হচ্ছেন, আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) ও মো. দূর্জয় (২০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে রায়টুটী ব্রিজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রিজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন অটোরিকশা চালক কালীপদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা তিন যুবককে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা
বিরামপুরে সাংবাদিককে মারধর করে বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন জাতীয় পার্টির নেতা

দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক সাংবাদিকের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান ওরফে ফিজুলের Read more

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের জন্য সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।প্রাথমিকের সব প্রধান শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা Read more

বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: ড. ইউনূস
বছর না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: ড. ইউনূস

জুলাই অভ্যুত্থানের এক বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা, সে জন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। Read more

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের Read more

হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের
হামাস কমান্ডার সিনওয়ারের মৃতদেহ উদ্ধার, দাবি আইডিএফের

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় হামাসের Read more

ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির
ক্ষমতায় এলে ৩ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজের অঙ্গীকার করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন