আসন সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ একদল লোক।রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।এর আগে, গত বৃহস্পতিবার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।এর আগে, ২৪ আগস্ট এই দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানিতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। সেদিন বিএনপি নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শারীরিকভাবে হেনস্তা ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়েছিল। সেদিন শুনানিতে অংশ নিয়ে রুমিন ফারহানা সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এক নেতার অনুসারীসহ বেশ কয়েকজন খসড়ার বিরোধিতা করেন।এই সিদ্ধান্তের বিরোধিতাকারী ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’-এর সভাপতি ইমাম হোসেন বলেন, ‘বিজয়নগরকে পরিকল্পিতভাবে বিভক্ত করার অংশ হিসেবেই এই দুই ইউনিয়নকে আলাদা করা হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন স্থানীয়রা।’ দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ইউনিয়ন দুটি সদর আসনের সঙ্গে পুনর্বহালের দাবি জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার দাগেস্তানে ৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
রাশিয়ার দাগেস্তানে ৩ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তান প্রজাতন্ত্রে সোমবার এক বন্দুকযুদ্ধের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অজ্ঞাতনামা বন্দুকধারীরা ট্রাফিক পুলিশ সদস্যদের বহনকারী একটি Read more

চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত Read more

ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় পণ্যের ওপর ওপর অতিরক্ত রপ্তানি শুল্ক আরোপ করতে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনেয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। Read more

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  উপলক্ষে নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা
খাগড়াছড়িতে বাল্যবিবাহ রোধে অভিযান, বর-আত্মীয়রা পালালেও জরিমানা

খাগড়াছড়ির রামগড়ে বাল্যবিবাহ দেওয়ার সময় প্রশাসনের হানায় বর ও কনে পক্ষ পালিয়ে গেলেও জরিমানা গুনতে হয়েছে উভয় পক্ষকে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) Read more

চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা
চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন