চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার লেলাং ইউনিয়নে অভিযান চালিয়ে বখতিয়ারকে আটক করেছে খিরাম ক্যাম্পের সেনাবাহিনী। আটককৃত মো. বখতিয়ার উদ্দিন লেলাং ইউনিয়নের গোপালঘাটা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেসারুল হকের ছেলে এবং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনাবাহিনীর মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল প্রথমে নয়ার হাট এলাকায় সেলিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পরে ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা এলাকার মো. বখতিয়ারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র এবং ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু গুলি। এছাড়া ৫ রাউন্ড অ্যামুনিশন, একটি এফসিসি ও দুটি কার্তুজ ব্লাঙ্ক মেলে। তল্লাশিতে আরও পাওয়া যায় ১৩টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল এবং একটি পেনড্রাইভ। এছাড়া বাড়ি থেকে তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার এবং দুটি সিমকার্ডও উদ্ধার করা হয় বলে জানা যায়।মেজর সাইফুর রহমান তুর্জো জানিয়েছেন, ‘আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অবৈধ কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা
চাল আমদানির প্রয়োজন নাও হতে পারে: খাদ্য উপদেষ্টা

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি ‘অত্যন্ত সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি Read more

একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে Read more

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা
মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি
সিইসির সঙ্গে বিকেলে বৈঠকে বসছে বিএনপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন Read more

‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’
‘কিছু দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বেসরকারি কারা পরিদর্শক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপ্রত্যাশী জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন