পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি যাত্রীকে উদ্ধার করতে হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে আল জাজিরা।দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, মুলতান জেলায় তীব্র স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়, তবে বেশিরভাগ যাত্রীকে রক্ষা করা সম্ভব হয়েছে। পাঞ্জাবের ত্রাণ কমিশনার নাবিল জাভেদ জানান রবি, শতদ্রু এবং চেনাব নদীর বন্যায় ৪ হাজর ১০০ টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই মিলিয়ন বা ২০ লাখের বেশি মানুষ।১৫ লাখেরও বেশি প্রাণীর আশ্রয় নিশ্চিত করতে মানুষ ও গবাদি পশু উভয়কেই রক্ষা করার জন্য ৪২৩টি ত্রাণ শিবির, ৫১২টি চিকিৎসা কেন্দ্র এবং ৪৩২টি পশুচিকিৎসা পোস্ট স্থাপন করেছে  কর্তৃপক্ষ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, জুন থেকে পাকিস্তানে মৌসুমি বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে।একটি নতুন গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। বিশ্ব উষ্ণায়নের ফলে এই বছর মৌসুমি বৃষ্টিপাত আরও খারাপ হয়েছে দেশটিতে। সাম্প্রতিক মাসগুলোতে পাহাড়ি উত্তর ও উত্তর-পশ্চিমে মুষলধারে বৃষ্টিপাত এবং মেঘ ভাঙনের ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত নেতাকর্মীদের ২০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা সাবেক শিবির নেতা
জামায়াত নেতাকর্মীদের ২০০ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা সাবেক শিবির নেতা

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টুর বিরুদ্ধে জামায়াতে ইসলামীর পাঁচ সহস্রাধিক নেতাকর্মীর প্রায় ২০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা Read more

টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট
টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সবার ওপরে রুট

টেস্ট ক্রিকেটে আরো একটি নজির গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার Read more

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চরম আতঙ্ক Read more

অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির
অধ্যাদেশ জারি করতে বললেন উপদেষ্টা ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের কেউ যেন পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে না পারেন, সে জন্য অধ্যাদেশ জারি করার প্রস্তাব Read more

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন