রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হবে। এ সময় গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি পেতে পারেন নগরবাসী।পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। একইসাথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।অন্যদিকে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তবে তাপমাত্রায় তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ১২০ ঘণ্টা (পাঁচ দিন) এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।একইসঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে
ঘোড়াঘাটে খাদ্যগুদামে দুর্নীতির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি সরকারি খাদ্যগুদামে (এলএসডি) প্রায় পৌনে দুই কোটি টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় সাবেক (ভারপ্রাপ্ত) Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ Read more

ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ
ভোটিং সিস্টেমে প্রবাসীদের আনতে চাই: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার আমাদের প্রয়োজন আছে। প্রবাসী ভোটাররা আমাদের মোট Read more

জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচনে ক্ষমতা বাড়ছে প্রিজাইডিং অফিসারদের: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচনকে ঘিরে আমরা একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনের প্রত্যাশা করছি। প্রিজাইডিং Read more

ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি
ভুয়া তথ্যে বাংলাদেশের এনআইডি: ভারতীয় দুই ভাইয়ের চাঞ্চল্যকর জালিয়াতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নাগরিক নিবন্ধন ব্যবস্থায় ভয়াবহ জালিয়াতির চিত্র উন্মোচিত হয়েছে। ভারতের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার পশ্চিম মাগুরমারী গ্রামের দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন