বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, ‘স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা হোক আর যেই হোক, আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এদেশের ঈমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম। সুন্নীরা এদেশের রাস্তায় নামবে। সুন্নি ১২ আনা মুসলমান এসব ওহাবীরা না। শুধু জামায় ইসলাম যারা তারা জামাতে ইসলাম। সুন্নিরা কিন্তু জামায় ইসলাম না, তারা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম। আর যদি মাজার ভাঙে, খবর আছে বলে দিলাম, সরকারকে হুশিয়ার করছি।’শনিবার (০৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ঈদ-এ-মিলাদুন্নবীর জশনে জুলুছ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান।জশনে জুলুশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পরে আমি যখন দেখলাম আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এদেশে প্রথম ইসলাম এসেছিল, যে অলি আউলিয়া গাউস কুতুবরা না আসলে বাঙালি জাতি মুসলমান হতো কিনা, আজকে বলা বড় দুষ্কর। সে অলি আউলিয়া গাউস কুতুবদের উপর যখন অবমাননা চলছে, তাদের মাজার যখন ওহাবীরা ভেঙে দিচ্ছে, নবীকে যারা বড় ভাই বলে সম্মান করতে চায়, সাধারণ সম্মান দিতে চায়, হযরত মুহাম্মদ (সা:) কে যখন অপমান করে এবং মাজার ভেঙে দেয়। আমি নিজের কানে শুনেছি একজন মৌলানা আমির হামজা বলেছে, ‘শাহজালালের মাজার ভেঙে দিলে নাকি পাঁচ কোটি টাকা দেবে জামাত।’ তখন থেকে আমার মনে হয়েছে, যদি আমি চুপ করে থাকি, আমার যে দ্বীনের নবী, তার সম্মানে কোন ধরনের প্রতিবাদ করলাম না, আখেরাতে আমি তার শাফায়েত পাবো না বলে মনে করি।’তিনি আরও বলেন, ‘আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে, তাদের বিরুদ্ধে যদি কথা না বলি, আল্লাহ আমার উপর বেজার হবেন। আল্লাহ যার উপর বেজার হবেন, সে হল নাফরমান। আমি আল্লাহর এবং নবীর শাফায়েত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতই প্রকৃষ্ট তরিকতের দল।’তিনি আরও বলেন, ‘আমিও বিশ্বাস করি, অলি আউলিয়া গাউস কুতুবদের আত্মা জীবিত থাকে। কেউ যদি মাজার ভেঙে দিতে চায়, প্রকৃত মুসলমান যারা হাক্কানী মুসলমান, যারা সুন্নি মুসলমান, তারা শুধু প্রতিবাদ করবে না, প্রতিহতও করবে। রাজবাড়ী ইস্যুতে শুধু একজন মানুষের লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে, তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের প্রতিবাদ না, শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি। ইউনুস সাহেবের আমলে এসব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ঈমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না। আপনারা এটা বিরত করেন, আমি তাদেরকে আহবান করি।’হাজার হাজার আশেকে রাসূলের অংশগ্রহণে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র জশনে জুলুছ ঈদ-এ-মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টার দিকে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিশাল জুলুস শুরু হয়ে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা আহলে সুন্নতে জামাতের আহবায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী, সদস্য সচিব মাওলানা রেদুওয়ানুল হক আশরাফীসহ প্রমুখ। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল চন্দ্র (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) বেলা ১১টায় উপজেলার তবকপুর ইউনিয়নের রাজারঘাট এলাকায় Read more

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা
ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা Read more

কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড
কুমিল্লায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর Read more

জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা জামায়াতের

পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে Read more

ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ১৯তম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় পৌনে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত Read more

যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার
যুবদল নেতা বাবুলের হামলা, অভিযোগ নাকচ বিএনপি নেতার

কিশোরগঞ্জে যুবদল নেতা বাবুলের ওপর হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন