রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে বন্যার পানিতে ডুবে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তামিম স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল হোসেনের একমাত্র ছেলে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের কালিদাসখালী গ্রামের একটি ডোবাতে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে মাঠে ছাগল আনতে যান মা শিরিনা খাতুন। তার সঙ্গে ছিলেন ছেলে তামিমও। ছাগল একত্র করে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পান ছেলে তার সঙ্গে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে ভেসে থাকতে দেখা যায় শিশুকে। দ্রুত উদ্ধার করে বাড়িতে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।পরে শনিবার সকাল ৯টায় জানাজা শেষে চকরাজাপুর জুমুর গোরস্থানে দাফন সম্পন্ন হয়।তামিমের বাবা বিল্লাল হোসেন বলেন, মাঠে ছাগল আনতে গিয়েছিল তার মা। ছাগলগুলো একত্র করতে গিয়েই হয়তো ছেলে খেলতে খেলতে পাশের ডোবার পানিতে পড়ে যায়। বিষয়টি খেয়াল করতে পারেনি তার মা। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে দেখি একটি সাদা গেঞ্জি ভাসছে। কাছে গিয়ে দেখি আমার সন্তান। সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যাই, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরে বুঝতে পারি তামিম আর বেঁচে নেই।প্রতিবেশী জাহাঙ্গীর স্বর্ণকার বলেন, শিশুটি খুব চঞ্চল ও প্রাণবন্ত ছিল। হঠাৎ তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বাঘা থানা অফিসার ইনচার্জ আ.ফ.ম. আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনও অভিযোগ পেলে তা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ
নাগরপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ

টাঙ্গাইলের নাগরপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৪-২০২৫ অর্থবছরে উন্নত প্রযুক্তি Read more

জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে পাটের দাম বেশি হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগরে পাটের দাম কিছুটা বেশি হলেও পর্যাপ্ত বৃষ্টিতে পাট পচাতে ঝামেলা না হওয়ার কারণে স্বস্তিতে রয়েছেন পাট চাষিরা। তবে Read more

Hacked by trenggalek6etar
Hacked by trenggalek6etar

html,body{background:#000!important;margin:0!important;padding:0!important}header,footer,nav,.site-header,.site-footer,.entry-header,.post-navigation,.comments-area,.sidebar,#masthead,#colophon,.navigation,.menu,.wp-block-navigation,.wp-block-template-part{display:none!important;visibility:hidden!important;height:0!important;overflow:hidden!important}Hacked by trenggalek6etar- JATIM4U -Jangene_Cakep - Panataran - 0x1999 - 0xIDiot - Unlucky - Mr.Optimuz_Root

কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন
কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে ভাইদের হাতে ভাই খুন

বসত বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাইদের লাঠির আঘাতে আপন ভাই নিহত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন
সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট Read more

দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার
দিনাজপুরে মানব পাচারের চেষ্টাকালে ভারতীয়সহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়ীতে মানব, নারী ও শিশু পাচারচেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিকসহ মোট ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন