জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের চিনারচর গ্রামের প্রেমিক আব্দুল মমিনের বাড়ি থেকে তৃতীয় লিঙ্গের মুন্নি বেগম নামে একজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মুন্নির প্রেমিক আব্দুল মমিনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ. ম আতিকুর রহমান।জানা যায়, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ গ্রামের শুক্কুর আলীর সন্তান মুন্নি বেগম প্রেমের সম্পর্ক হয় চরপুটিমারি ইউনিয়নের চিনারচর গ্রামের আফসার আলীর ছেলে আব্দুল মমিনের সঙ্গে। প্রেমিক আব্দুল মমিন ৪ সেপ্টেম্বর গোপনে অন্য এক নারীকে বিয়ে করেন। ঘটনার খবর পেয়ে ৫ সেপ্টেম্বর মুন্নি চিনারচর গ্রামে প্রেমিক আব্দুল মমিনের বাড়িতে যায়। মমিনকে বাড়িতে না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মুন্নি বেগম। অসুস্থ মুন্নিকে শেরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্নি মারা যাওয়ার পর বিষপানে আত্মহত্যার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনা জানার পর পুলিশ মুন্নির লাশ উদ্ধার করে। একই কারণে নিহত মুন্নির প্রেমিক আব্দুল মমিনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ৫ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে ইসলামপুর থানায় আব্দুল মমিনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়।ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.ফ. ম আতিকুর রহমান শনিবার সকালে জানান, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে প্রধান আসামী আব্দুল মমিন। অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান আছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৩৫৬ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।বুধবার Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি
সিইসির সঙ্গে আবারও বৈঠকে এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেল Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য ‘আই-ক্যাড’ পরিচয়পত্র চালু

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র (আই কার্ড) প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার। পরিচয়পত্রটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন