কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন (৫৫) মৃত্যু হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।জানা যায়, গত বৃহস্পতিবার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় সকালে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার ভোরে তিনি মারা যান। উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া নিজ গ্রামে শনিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম উপজেলা পরিষদ কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ট্রাক্টর জব্দ, ইজারাদারের বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বালুমহালের ইজারা বহির্ভূত অংশ থেকে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৮টি বালু বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়। একই Read more

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় শুরু
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় বসেছে নির্বাচন Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ, জানাল ইসি
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ, জানাল ইসি

কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে। তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া ওই দলের কেউ Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা Read more

গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী
গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপ কিছুই করছে না: স্পেনের প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না বলে অভিযোগ করেছে স্পেন।বুধবার (০৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন