রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে নতুন বাণিজ্য চুক্তিতে বসবে ভারত—এমন মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন, ‘আমার বিশ্বাস, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে। তারা বলবে, ‘আমরা ক্ষমা চাইছি,’ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।’লুটনিক সতর্ক করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এর আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেন, ‘মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি।’ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ভারত প্রসঙ্গে কঠোর বক্তব্য দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী।ভারতের অবস্থানকে ‘শুধুই আস্ফালন’ আখ্যা দিয়ে লুটনিক বলেন, ‘সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করা হয়তো ভালো লাগতে পারে। কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থেই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে।’তিনি আরও বলেন, ‘ভারত যদি তাদের বাজার না খোলে, রাশিয়ার তেল কেনা বন্ধ না করে এবং ব্রিকস থেকেও না সরে, তাহলে সেটা হবে তাদের পছন্দ। তারা চাইলে রাশিয়া ও চীনের সঙ্গে মেলবন্ধন গড়ুক। কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে ডলারকে সমর্থন করুন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন—আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন। নয়তো প্রস্তুত থাকুন ৫০ শতাংশ শুল্ক দেওয়ার জন্য। তারপর দেখা যাবে এই লড়াই কতদিন টেকে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি
সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের লেখা ‘আবেগঘন’ বোতলবন্দি চিঠি

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে শত বছর পর ভেসে উঠেছে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ২ সৈন্যের লেখা বোতলবন্দি চিঠি। ১৯১৬ সালে লেখা Read more

আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা
আসিয়ান ফোরামের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা

আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৯ জুলাই) Read more

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জনসহ মোট ৬ জন আহত হয়েছেন ও একজন নিখোঁজ Read more

মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ
মহানবী (সা:) কে কটুক্তি, অভিযুক্তকে আটক করল পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার Read more

৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক
৬ ঘন্টা পর মারিশ্যা দিঘীনালা সড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘন্টা পর বাঘাইছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (০২ আগস্ট) রাত থেকে টানা ভারী বর্ষণের ফলে রাঙামাটির Read more

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন