ঢাকা কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা ও ভাঙচুর করা হয়।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।সমাবেশ শেষে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় দলটির জ্যেষ্ঠ নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।পরে ২০ মিনিট পর পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা দেন। এরপর তারা জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।হামলার বিষয়ে জাপার একজন শীর্ষ নেতা বলেন, একটা গোষ্ঠী চাচ্ছে এখানে লাশ পড়ুক। কিন্তু জাপা কারও উসকানিতে পা দেবে না। জাতীয় পার্টি এই পরিস্থিতিতেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। জানতে চাইলে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমি পার্টি অফিসে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে তারপর বক্তব্য দেব, আগে নয়।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ঈদ উপহার বিতরণ
নড়াইলে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় একশত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা Read more

যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক
যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কার্যকর তত্ত্বাবধান করবে তুরস্ক। এছাড়া জিম্মিদের মরদেহ খুঁজে বের করতেও Read more

আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান

সামনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) আমদানি বাড়বে, এতে আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না বলে আশা প্রকাশ করেছেন Read more

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ইসরায়লি হামলা, কমান্ডার নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর Read more

ঈশ্বরদীতে ঈদের নতুন পোশাক পেলো পথশিশু ও ছিন্নমূলরা
ঈশ্বরদীতে ঈদের নতুন পোশাক পেলো পথশিশু ও ছিন্নমূলরা

পাবনার ঈশ্বরদীতে ঈদের নতুন পোশাক পেয়েছে এক ঝাক পথশিশু ও ছিন্নমূলরা। সবার সঙ্গে তাল মিলিয়ে তারাও ঈদের নতুন পোশাক পরতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন