ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল পুতুল-মুদ্রা দেখিয়ে প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটকের পর মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনার ৩ দিন পর এক পুলিশ কর্মকর্তার অডিও ফাঁস হয়েছে। সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।অডিও ফাঁসের পর জানা গেছে, রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক ও এসআই শহিদুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার যোগসাজশে আটককৃত ব্যক্তিদের কাছে থাকা ৬ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করার পাশাপাশি ক্রেতাদের প্রতারক বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশকে তথ্য সরবরাহকারী আকাশ নামে এক ব্যক্তির সাথে রাণীশংকৈল থানার এসআই শহিদুল ইসলামের কথোপকথনের ফাঁস হওয়া অডিওতে এসব চাঞ্চল্যকর তথ্য মিলেছে।ফাঁস হওয়া ১৩ মিনিট ৪২ সেকেন্ডের কল রেকর্ডটি গতকাল বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অডিও ফাঁসের পর থেকে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।অডিও কলে ওই ঘটনার তথ্য সরবরাহকারী আকাশকে বলতে শোনা যায়- আটককৃতদের কোন দোষ নেই। তাদের কাছে ৬ লাখ ৮০ হাজার টাকা ছিল। আকাশের সাথে পুলিশের সাথে চুক্তি হয় তাদের ধরিয়ে দিলে আকাশকে লাখে ত্রিশ হাজার টাকা দেয়া হবে, কিন্তু তা দেয়া হয়নি। উত্তরে এসআই শহিদুল ইসলামও আটককৃতদের নির্দোষ থাকার কথা স্বীকার করেন এবং তাদের কাছে ৩ লাখ টাকা পাওয়া গেছে বলে, যা তাদের ফেরত দেয়া হয়েছে বলে জানান। তখন তারা (আটকৃতরা) খুশি হয়ে ওসিকে ৫০ হাজার টাকা দেয়।এছাড়াও অর্থ লেনদেনসহ আরও নানা বিষয়ে দুইজনকে কথা বলতে শোনা যায় ওই কল রেকর্ডটিতে।এ বিষয়ে এসআই শহিদুল ইসলাম কল রেকর্ডের কথা স্বীকার করে বলেন, ‘ওসি সাহেবের নির্দেশেই আকাশের সাথে কথা হয়। এখানে আমার কোন দোষ নেই।’জানতে চাইলে রাণীশংকৈল থানার সার্কেল (এসপি) শ্নেহাষীশ কুমার দাস জানান, ‘বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয়টি নজরে এসেছে। তদন্ত করা হচ্ছে। এর সাথে জড়িত থাকলে ছাড় নয়, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতারণার কাজে ব্যবহৃত সোনালি রঙের মূর্তি, পুরোনো নকশার রুপার মুদ্রা ও নগদ টাকাসহ আসামিদের আটক করা হয়েছে বলে জানিয়েছিলেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক।এসকে/আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা Read more

জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ
জানাজাস্থলে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজাস্থলে নেওয়া হয়েছে। বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে লাল-সবুজ পতাকায় Read more

এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ
এবার ৫-১ গোলে হারল বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের ১০৪ নম্বরের বিপরীতে থাইল্যান্ডের ৫৩। সেই শক্তিমত্তার পরিচয় যেন পেল বাংলাদেশ। প্রীতি Read more

গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে Read more

ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি
ভারতে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেসসংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে Read more

আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট
আসামি গ্রেফতারে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি: হাইকোর্ট

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন