নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)–সহ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। এসব প্ল্যাটফর্ম সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নেপাল সরকার।গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং সাংবাদিকদের বলেন, ‘দুই ডজনেরও বেশি সোশ্যাল মিডিয়াকে বারবার অনুরোধ করা হয়েছিল কোম্পানি হিসেবে নিবন্ধন করতে। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। তাই এগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তবে টিকটক, ভাইবার এবং আরও তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম চালু থাকবে। কারণ, তারা সরকারিভাবে নিবন্ধন করেছে।জানা গেছে, নেপাল সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে দেশে একটি সংযোগ কার্যালয় বা প্রতিনিধিত্বকারী অফিস খুলতে বলছে। এ জন্য সংসদে একটি বিলও আনা হয়েছে। এর লক্ষ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে যথাযথভাবে পরিচালনা, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করা।যদিও বিলটি এখনো সংসদে পূর্ণাঙ্গ আলোচনার মুখ দেখেনি। তবে সমালোচকেরা বলছেন, এটি মূলত সেন্সরশিপ আরোপ এবং অনলাইনে সরকারের সমালোচকদের দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে এবং নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করবে।তবে সরকারি কর্মকর্তারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও শেয়ার করা বিষয়গুলো পর্যবেক্ষণ করা জরুরি, যাতে ব্যবহারকারী এবং অপারেটর—উভয়েই তাদের কার্যকলাপের জন্য দায়বদ্ধ থাকে।সূত্র: এপি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমি শাকিব খানের মতো হতে চাই
আমি শাকিব খানের মতো হতে চাই

সম্প্রতি অনুষ্ঠিত মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে ঢালিউড সুপারস্টার শাকিব খান চলচ্চিত্রে ২৫ বছরের অসামান্য অবদান ও দীর্ঘ ক্যারিয়ারের জন্য বিশেষ Read more

বিসিসিআইয়ের কোষাগারে ২০ হাজার ৬০০ কোটি রুপি
বিসিসিআইয়ের কোষাগারে ২০ হাজার ৬০০ কোটি রুপি

বিশ্ব ক্রিকেটে সব থেকে প্রভাবশালী এবং ধনী বোর্ড হিসেবে পরিচিত ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতদিন এই সংস্থার সম্পদ নিয়ে নানা Read more

ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ
মেহেরপুরে ইউনিয়ন পরিষদ ভাঙচুর ও লুটপাট, পাল্টাপাল্টি অভিযোগ

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউপি কমপ্লেক্স ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) দুপুরে মহিলা ইউপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন