পরিবেশ সংরক্ষণ ও নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগাতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ হাসপাতাল, নটরডেম স্কুল, মতিঝিল, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে কৃষ্ণচূড়া, আমলকি, নিম, অর্জুন, বহেরা, হরীতকীসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।  ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, পরিবেশ সুস্থ না থাকলে মানুষও সুস্থ থাকতে পারে না। আমাদের দেশে যেভাবে দূষণ বাড়ছে, গাছ লাগানো এখন আর অপশন নয়, বরং প্রয়োজন। এই চেতনা ছড়িয়ে দিতেই আমি নিজ উদ্যোগে এ কর্মসূচি হাতে নিয়েছি।তিনি আরও জানান, কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব খরচে সারাদেশে এই প্রকল্প পরিচালনা করছেন। চারা সংগ্রহ, পরিবহন, রোপণ থেকে শুরু করে সবকিছু তিনি নিজেই তত্ত্বাবধান করছেন।স্থানীয় একজন সচেতন নাগরিক বলেন, ব্যক্তি উদ্যোগে এমন কর্মসূচি নিঃসন্দেহে অনুকরণীয়। এটি শুধু পরিবেশ রক্ষায় নয়, নাগরিকদের মধ্যে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ জাগাতেও কার্যকর ভূমিকা রাখবে।ড. সৈয়দ হুমায়ুন কবির জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ দেশের আরও বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, মরণব্যাধি ক্যান্সার শুধু শরীরেই নয়, পরিবেশেও ছড়িয়ে পড়েছে। দূষিত পানি, বিষাক্ত বাতাস, রাসায়নিক সার-কীটনাশক—সবই এক ধরনের পরিবেশগত ক্যান্সার। তাই এই রোগের বিরুদ্ধে লড়তে হলে প্রকৃতিকে সুস্থ রাখতেই হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতায় ছিল বাংলাদেশ স্কাউট দলের সদস্য ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের সাত বিভাগে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। রবিবার (৬ এপ্রিল) Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

ভারতের অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের Read more

এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প
এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের “অবিলম্বে” সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শহরের অপরাধ দমন করার Read more

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন