ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার অভিযোগ, কুণাল তার এবং তার পরিবারের নামে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন।মিঠুন চক্রবর্তীর দাবি, টেলিভিশনে কুণাল বলেছেন, ‘মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।’ নিজেকে বাঁচাতেই তিনি দল পরিবর্তন করেছেন বলে কুণাল অভিযোগ করেছেন।শুধু তা-ই নয়, মিঠুনের স্ত্রী আর্থিক তছরুপের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। মিঠুনের ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা আছে বলেও দাবি করেছেন কুণাল।মিঠুন জানিয়েছেন, কুণালের এই প্রত্যেকটি অভিযোগ মিথ্যে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের মুখপাত্র এই কাজ করেছেন।কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন। তার উত্তরে সন্তুষ্ট হননি বলে এবার সরাসরি ১০০ কোটি রুপি মানহানির মামলা দায়ের করেছেন তিনি। মিঠুনের এই আইনি পদক্ষেপের পর সংবাদমাধ্যমকে কুণাল জানিয়েছেন, ‘যার মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? কোর্টে দেখা হবে।’মিঠুন আদালতকে জানিয়েছেন, তিনি রাজ্যসভার সাবেক সদস্য। অভিনেতা হিসেবে তিনি দাদাসাহেব ফালকে এবং পদ্মভূষণ সম্মান পেয়েছেন। কুণাল ঘোষের ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্যের জেরে তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তার সম্মান নষ্ট হচ্ছে।মিঠুনের দাবি, কুণালের এই মন্তব্যের কারণে কাজেরও ক্ষতি হচ্ছে তার। বিজ্ঞাপন এবং ছবির জগতে তাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।এ কারণেই কুণালকে প্রথমে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন মিঠুন। কিন্তু কুণালের উত্তরে তিনি সন্তুষ্ট হননি। সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন। মিঠুন বলেছেন, ক্ষতিপূরণ হিসেবে তাকে ১০০ কোটি রুপি দিতে হবে। পাশাপাশি আদালত কুণালকে নির্দেশ দিক, তিনি যেন এধরনের মন্তব্য থেকে বিরত থাকেন।কলকাতা হাইকোর্টে ৫০ হাজার রুপি কোর্ট ফি দিয়ে মিঠুন এই মামলা করেছেন বলে জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা। আগামী সপ্তাহে মামলাটি উঠতে পারে। উল্লেখ্য, ৫০ হাজার রুপি হাইকোর্টে সর্বোচ্চ কোর্ট ফি।অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, চিটফান্ড সংক্রান্ত বিষয় নিয়ে তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। মিঠুনের সঙ্গে বাকি কথা কোর্টেই হবে বলে জানিয়েছেন তৃণমূলের এই মুখপাত্র।সূত্র: ডয়েচে ভেলে আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রণবীরের সাফল্যে দীপিকার নীরবতা, সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া
রণবীরের সাফল্যে দীপিকার নীরবতা, সমালোচনায় সরব সোশ্যাল মিডিয়া

রণবীর সিংয়ের নতুন ছবি 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে সাফল্য পেয়েছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে Read more

বাংলাদেশকে আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক
বাংলাদেশকে আরও ৬১১৮ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক

চলতি মাসে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে বৈদেশিক অর্থছাড় ও অনুমোদন বাড়িয়ে দিয়েছে। শুক্রবার চার প্রকল্পে বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ Read more

৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা

এই মৌসুমে তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল দেখেছে ইউরোপের ক্লাবগুলো। বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে ম্যাচের আগেই সতর্কবার্তা দিয়েছিলে বরুশিয়া ডর্টমুন্ড কোচও। শেষ Read more

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) রাত সোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন