উন্নত জীবনের আশায় পাড়ি দিয়েছিলেন আটলান্তিকের ওপারে। তবে সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ফেরত এসেছেন ৩০ বাংলাদেশি।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী ফ্লাইট। জানা গেছে, ৩০ বাংলাদেশি নাগরিককে নিয়ে আসা চার্টার্ড ফ্লাইটটি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানিয়েছেন, উড়োজাহাজটি অবতরণের পর তিন ঘণ্টা রানওয়েতে ছিল। ওই তিন ঘণ্টায় উড়োজাহাজের যাত্রীদের হাতকড়া ও শিকল খোলা হয়।পরবর্তীতে রাত ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভেতর আনা হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ টিম, কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে তাঁদের ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি নতুন কিছু নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে, তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি ফিরেছেন বলে জানা গেছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১
নড়াইলে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১

নড়াইল সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। Read more

যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি
যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

যৌতুক হিসেবে প্রকাশ্য কিংবা গোপনে হাতঘড়ি, আসবাবপত্র, মোটরবাইক, টাকা-গয়না, এসিসহ নানা জিনিস নেওয়া হচ্ছে। এবার সামনে এলো চমকপ্রদ এক তথ্য। Read more

টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা। রোববার (১৯ জুলাই) Read more

ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে নোটিশ

ডা. জাহাঙ্গীর কবিরের নামে শত শত ভুয়া ফেসবুক আইডিসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ বিজ্ঞাপন ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন