নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত যুবকের নাম সোহাগ মোল্যা (২৭)। তিনি ওই গ্রামের সফি মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হাচলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি সোহাগ। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে রাতে হাচলা গ্রামের খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সোহাগের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী
গাজায় ‘যুদ্ধবিরতি’ চান না ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী

ফিলিস্তিনেরর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ঠেকাতে তৎপর হয়েছে দখলদার ইসরায়েলের দুই উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির ও বাজায়েল স্মোরিচ।অবৈধ Read more

পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি

বছর ঘুরে আবার আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে বিশ্বের শতকোটি ধর্মপ্রাণ মুসলিম রোজা পালন করেন। এ মাসটি ইবাদত, আল্লাহর Read more

রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু
রাশিয়ার মাধ্যমে ইরানকে যে বার্তা পাঠালেন নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন কথোপকথনের সময় ইরানের কাছে একটি বার্তা পাঠানোর অনুরোধ করেছেন।ডিপ্লোম্যাটিক সূত্রের Read more

টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে সেপটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাতুটিয়া Read more

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ Read more

চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১
চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১

ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে  যমুনার বিভিন্ন  চরে বাল্বহেড দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ    Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন