ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল,আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক হোসেন। তবে এর মধ্যে বুলবুল দাবি করেছেন,  প্রার্থীতা প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হয়েছে।হুমকির বিষয়টি সামনে আসার পর বিসিবির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার জন্য একজন সরকারি অস্ত্রধারী (গানম্যান) নিয়োগের অনুরোধ জানানো হয়। যদিও চিঠিতে সরাসরি হুমকির প্রসঙ্গটি উল্লেখ করা হয়নি।তবে একাধিক গণমাধ্যমে বুলবুল নিজেই জানিয়েছেন, কয়েক দিন আগে অজানা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘ইলেকশন না করলে হয় না? না করলেই ভালো হয়।’ এ কথায় আতঙ্কিত হয়ে তিনি নিরাপত্তা চেয়ে সরকারের কাছে আবেদন করেন।কিছুদিন আগেও বিসিবির নেতৃত্বে ছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে তাঁকে সরিয়ে বোর্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিসিবিতে কিছু কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেন। এর মধ্যেই তামিম ইকবালের নির্বাচনে আসার ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেওয়া এই তারকা সরাসরি সভাপতির পদে না আসলেও পরিচালকের পদে নির্বাচন করবেন বলে জানান। তবে ঘনিষ্ঠ মহলে তিনি ভবিষ্যতে সভাপতির দায়িত্ব পালনের ইচ্ছার কথাও বলেছেন।যদিও বিসিবির নির্বাচন সরাসরি রাজনৈতিক নির্বাচন নয়, তবে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে রাজনীতির যে অদৃশ্য যোগ, সেটি নতুন নয়। হুমকির অভিযোগ, নিরাপত্তা চাওয়া, প্রতিপক্ষের তৎপরতা—সব মিলিয়ে এবারের নির্বাচনকে ঘিরে একটি ভিন্ন আবহ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা বলেন, ‘বুলবুল নতুন হলেও এখন অনেক বড় বড় স্বার্থ এখানে জড়িত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় গেলে চাপে পড়বেন, এটা আগেই জানা।’বিসিবির আগামী সভাপতি কে হবেন, সেটি এখনই বলা না গেলেও প্রতিদ্বন্দ্বীদের নাম ও অবস্থান ইতোমধ্যে নির্বাচনের আগেই উত্তাপ ছড়াচ্ছে। সাবেক ও বর্তমান তিন ক্রিকেট ব্যক্তিত্বের লড়াই যেন মাঠের বাইরের আরেক ম্যাচে রূপ নিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত  হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে হামাস তাদের সম্মতি জানিয়েছে বলে জানা গেছে।ফিলিস্তিনি Read more

‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?
‘জানের বদলে জান সদকা’ কি করা যাবে?

মানুষ বিপদ–আপদ, দুর্ঘটনা বা অশুভ আশঙ্কা থেকে রক্ষা পেতে অনেক সময় লোকজ বিশ্বাসে ভর করে। এর মধ্যে একটি প্রচলিত ধারণা Read more

শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে
শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে

গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।  শনিবার Read more

মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
মেট্রোরেলের দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে প্রাণ হারানো আবুল কালামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তার নিজ জন্মভূমি শরীয়তপুরের নড়িয়ায়। সোমবার (২৭ Read more

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন