গাজীপুরের কালিয়াকৈরে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত প্যাকেটকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য। স্থানীয়দের ধারণা ছিল এটি মানুষের লাশ। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যাকেট খুলে দেখতে পায়, সেটির ভেতরে রয়েছে একটি মৃত বিদেশি কুকুর।এ ঘটনা ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার মুরাদপুর এলাকায়।এলাকাবাসী জানায়, স্থানীয় কয়েকজন একটি নীল রঙের পলিথিনে মোড়ানো ও কালো রশি দিয়ে বাঁধা প্যাকেট জঙ্গলের ভেতর পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়, কাউকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পরে অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাশ উদ্ধার’ সংক্রান্ত খবরও ছড়িয়ে দেন।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি খুলে দেখে ভেতরে রয়েছে আকারে লম্বা এক মৃত বিদেশি কুকুর। কে বা কারা কুকুরটি মেরে সেখানে ফেলে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, ‘প্যাকেটটি প্রথমে যে কেউ দেখলে মনে হবে মানুষের লাশ মোড়ানো। তবে পরে খুলে দেখা যায় এটি একটি মৃত কুকুর। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব
‘আট উপদেষ্টার দুর্নীতি’ নিয়ে সাবেক সচিবের অভিযোগ ভিত্তিহীন: মন্ত্রিপরিষদ সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে উত্থাপিত ‘দুর্নীতির’ অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।শনিবার মন্ত্রী পরিষদ Read more

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড Read more

‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’
‘চুপ্পু নয়, ড. ইউনুসকে গণভোটের আদেশ জারি করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচারের প্রধান চুপ্পুর কাছ থেকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হলে এটা Read more

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশে ৩০০টি Read more

সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
সাভার পৌর কমিউনিটি সেন্টারে নারী ও শিশুর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

ঢাকার সাভারে থানার কাছেই পরিণত হয়েছে এক ভয়ংকর ‘মৃত্যুপুরী’। সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক নারী ও Read more

পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ
পাবনায় মসজিদ নিয়ে সংঘর্ষ-অগ্নিসংযোগ

পাবনার বেড়া উপজেলার তারাপুর গ্রামে মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উভয়পক্ষ শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন