ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা করেছে স্থানীয় বিএনপি।বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ আইচা থানা বিএনপির উদ্যোগে বাজারের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসভায় মিলিত হয়।সভায় দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি আবুল বশার হেলালির সভাপতিত্বে থানা বিএনপির সাবেক সাংগঠনিক আবু তাহের মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, যুগ্ম বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার, যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, দক্ষিণ আইচা থানা বিএনপির অন্যতম নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হলেও তারা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরা পড়েনি বলে অভিযোগ তাদের।বক্তারা আরও বলেন, বিএনপির জনপ্রিয় দুই নেতার ওপর হামলাটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা
তিন দিনেও কক্সবাজার ছাড়েননি এনসিপি নেতারা

কক্সবাজার সফরে আসা এনসিপির শীর্ষ নেতারা এখনো হোটেলেই অবস্থান করছেন। তবে সকালে সার্জিস আলম ও তার স্ত্রী গাড়ী যোগে ঘুরতে Read more

উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু
উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ট্রেনে কাটা পড়ে মোস্তাফিজার রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (০১ জুন) বেলা তিনটার Read more

চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা

চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন পিতা রফিক হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় Read more

নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪
নেত্রকোনায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার, মোট নিহত ৪

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৪০ ঘন্টা পর আরও এক জনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা Read more

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে
তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন