স্বামী পরিত্যক্ত মেয়েকে নিয়ে একই ঘরে থাকেন মা। সাথে দুই বছর বয়সী নাতি। অভাবের সংসারে মা-মেয়ে দুজনই জীবন চালান ভিক্ষা করে। দিন বিশেক আগে সেই মেয়ের ঘরে এলো ফুটফুটে আরেক সন্তান। অভাবের ভেতরেও আদর সোহাগের কমতি ছিলো না মেয়ের জন্য। কিন্তু, সে আনন্দ বেশিদিন স্থায়ী হলো না মায়ের। ২৭ আগস্ট নানীর কাছে নাতনিকে রেখে দোকানে যান মা। কিছুক্ষণ পর ফিরে দেখেন মাও নেই, মেয়েও নেই। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিললো না কারো।৩ দিন পর মা ঘরে ফিরলে মেয়ের সাথে কথা কাটাকাটি হয়। প্রথমে অস্বীকার করলেও পরে মেয়ের কাছে স্বীকার করে নাতনিকে বিক্রি করে দিয়েছে ৮ হাজার টাকায়! এ ঘটনায় মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মা নুরুন্নাহারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। ২০ দিন বয়সী নাতনিকে বিক্রির অভিযোগে নানিকে এবং সহায়তার অভিযোগে নানির বোনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে শিশু বিক্রির মূলহাতা নানির বোনের ছেলে এখনও অধরা। বুধবার (৩ সেপ্টেম্বর) শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ২ নম্বর ওয়ার্ড ডুমখালী এলাকায় শিশু বিক্রির অভিযোগে নানিকে হেফাজতে আনা হয়েছে। বিক্রিতে সহায়তাকারী নানির বোনকে আটক এবং শিশুটিকে চট্টগ্রাম থেকে চকরিয়া নিয়ে আসার চেষ্টা চলছে।আটক নানি নুরুন্নাহার জানান, ‘আমার বোনের ছেলে নবজাতককে আদর করার কথা বলে নাতনিকে নিয়ে উধাও হয়ে যায়। পরে জানতে পারি চট্টগ্রামের কর্ণফুলি ব্রিজ এলাকায় ৮ হাজার টাকায় নাতনিকে বিক্রি করে দেয়া হয়েছে।’নবজাতকের মা জেসমিন আক্তার বলেন, ‘স্বামী দ্বিতীয় বিয়ে করায় আমাকে ভরণপোষণ দেয় না। আমি ভিক্ষা করে খাই। আমার ২ বছর ৩ মাস বয়সী আরো একটি সন্তান রয়েছে। ২০ দিন আগে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার একটি কন্যা সন্তান হয়। আমার মা, খালা ও খালাতো ভাই টাকার বিনিময়ে আমার শিশুকে বিক্রি করে দিয়েছে। আমি পুলিশের সহায়তায় আমার শিশুকে ফেরত পেতে চাই।’চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘একজন শিশু নানির কাছেও নিরাপদ নয়। এই ঘটনা তারই প্রমাণ। নবজাতকের মা বাদী হয়ে নানিকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন। তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও নবজাতককে উদ্ধার করতে কাজ করছে পুলিশ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা দিলেন কৃষকদল নেতা

ভোলার চরফ্যাশনে ব্যবসায়ীর দোকান ঘর জবরদখল করে তিন দফায় ১ লাখ ৭৫ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে ফের ১ লাখ Read more

মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

সিরাজদিখানে দরিদ্র ও অসহায় ৮৫ জন নারীর মাঝে চাল বিতরণ
সিরাজদিখানে দরিদ্র ও অসহায় ৮৫ জন নারীর মাঝে চাল বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নে ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় ৮৫জন নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২২ Read more

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকরা

বর্ষার পানি নেমে যেতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাঠজুড়ে নেমেছে আগাম শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি তৈরি, চারা Read more

অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’
অনিশ্চয়তার মধ্যে সৌদির মেগা প্রজেক্ট ‘নিওম’

১৭০ কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূলে আধুনিক শহর নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচনের লক্ষ্য নিয়ে Read more

গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প
গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ‘সুখবর’ আছে : ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন