“বিএনপি জনগণের অধিকার রক্ষায় বিশ্বাসী, কখনো একদলীয় শাসনে বিশ্বাস করে না। বিএনপি মনে করে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, নির্ভয়ে দেবো, কেউ বাধা দিতে পারবে না।’ আমরা সেই দল করি যাদের পালিয়ে যেতে হয় না। বিএনপি হচ্ছে সাধারণ মানুষের দল, আওয়ামী লীগের মতো জনগণের ভয়ে পালিয়ে যাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন ড. জাহিদ।”তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা অনেক কুৎসা রটিয়েছিল, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ছোট করতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও বহু ষড়যন্ত্র হয়েছিল। তবে আল্লাহর অশেষ রহমতে যারা ষড়যন্ত্র করেছিল, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, আর দেশনেত্রী খালেদা জিয়া এখনও নেতাকর্মী এবং দেশের সাধারণ জনগণের পাশে রয়েছেন।বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে একাত্তর মঞ্চ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাত্তর মঞ্চে এসে শেষ হয়।র‍্যালি শেষে একাত্তর মঞ্চে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব মন্তব্য করেন।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজাসহ অনেকে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু Read more

মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি
মথ ডালকে মুগ হিসেবে বিক্রি, স্বাস্থ্যগত ঝুঁকি

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রঙ মিশিয়ে ‘মুগ’ নামে বিপণন লক্ষ্য করা গেছে। রঙটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং উক্ত রঙে Read more

সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর
সংস্কারবিহীন নির্বাচনে গেলে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে: নুর

দেশে সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল Read more

শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন
শার্শা-বেনাপোল সীমান্তে ১৫ বছরে ৭৯ ধর্ষণ, ঘটনা ধামাচাপায় ৪ খুন

বিচারহীনতার সংস্কৃতিতে গত ১৫ বছরে যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা-বেনাপোল সীমান্তে ৭৯ জন নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ সময় ঘটনা Read more

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা
‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামাছে হামজারা

এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে আজ হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ। এর Read more

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক কামরুল

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন