ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি’র (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) বিরুদ্ধে মামলা দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রতিষ্ঠান জেন স্ট্রিট।বুধবার (০৩ সেপ্টেম্বর) ভারতের সিকিউরিটিজ আপিলেট ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করা হয়, যা সেবির আদেশের বিরুদ্ধে প্রথম আপিলের ধাপ।বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা আদালতের নথি অনুসারে, জেন স্ট্রিট অভিযোগ করেছে, সেবি তাদের বিরুদ্ধে বাজার কারসাজির অভিযোগে যেসব পদক্ষেপ নিয়েছে, তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় নথি ও তথ্য সরবরাহ করা হয়নি।প্রতিষ্ঠানটি আদালতে বলেছে, এসব নথি নিঃসন্দেহে প্রাসঙ্গিক। তাদের আপিলের মূল দাবি, সেবি যেন অনুপস্থিত নথিগুলো সরবরাহ করতে বাধ্য হয়।রয়টার্সের ই-মেইলের জবাবে জেন স্ট্রিট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সেবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসেনি।এর আগে গত ৪ জুলাই জেন স্ট্রিটকে ভারতের বাজারে কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে সেবি। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ভারতের গুরুত্বপূর্ণ সূচকগুলোকে কারসাজির মাধ্যমে প্রভাবিত করেছে।সেবির সেই আদেশে বলা হয়, ২১ দিনের মধ্যে জেন স্ট্রিটকে জবাব দিতে হবে। সেই সময়সীমা এরই মধ্যে পেরিয়ে গেছে।সেবির ইতিহাসে এটি বিদেশি কোনো বিনিয়োগকারীর বিরুদ্ধে নেওয়া অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।সূত্র: দ্য হিন্দুএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের হিসাবের খাতা প্রায় গুটিয়েই ফেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই এরই মধ্যে জায়গা নিশ্চিত করে Read more

দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, চালকের সহকারী নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস Read more

ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক গড়বে : ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক গড়বে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করছি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে। আন্তর্জাতিক সংবাদ Read more

খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই Read more

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার
মালয়েশিয়ায় দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার মেলাকা রাজ্যের একটি ভাড়া বাড়ি থেকে ২ বাংলাদেশি যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন