ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির মনোনীত জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী এস এম ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ।আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ আসে। একইসঙ্গে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরেই ভোটগ্রহণ হবে বলেও আদেশ দেওয়া হয়। স্থগিত করা হয় হাইকোর্টের রায়।এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির বলেছেন, শুধুমাত্র ছাত্রলীগ করার কারণে কারও প্রার্থিতা বাতিল হয়েছে, এটা ভুল তথ্য। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিজারের প্রার্থিতা বাতিল হয়।ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি ছাত্রসংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেয়া হয়েছে।এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, ১৮টি হলের ১৩টি পদে মোট এক হাজার ৩৫জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য, গত ৪ আগস্ট সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করে ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম। রিট আবেদনে বলা হয়, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী কীভাবে হলেন? এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন এবারের ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয়ে করা হয়েছে।এবারের নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় কু-প্রস্তাবে রাজি না হওয়ায় লিপি আক্তার নামে এক গৃহবধূর শ্বাসনালী কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী Read more

দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা
দেওয়ানগঞ্জে পাট জাগ নিয়ে বিপাকে কৃষকরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকেরা পর্যাপ্ত পানির অভাবে পাট পচাতে পারছেন না। ফলে পাট নিয়ে বিপাকে Read more

কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ
কুমিল্লায় রাস্তার নিম্নমানের কাজ বন্ধ করালেন হাসনাত আবদুল্লাহ

শুধুমাত্র হাতের টানেই উঠে আসছে সদ্য কার্পেটিং করা রাস্তার ঢালাই। কোথাও বিটুমিন নেই, কোথাও খোয়া ছাড়াই লাল মাটির ওপর পিচ Read more

দিনাজপুরে ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা
দিনাজপুরে ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে তিন দিনে ১১টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ছয়টি চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে Read more

আফগানিস্তানে ৩ খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
আফগানিস্তানে ৩ খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

তালেবান কর্তৃপক্ষ শুক্রবার (১১ এপ্রিল) দোষী সাব্যস্ত হওয়া তিন খুনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ নিয়ে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন