কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিরিজপুর বাজার সংলগ্ন এলাকা থেকে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩৩টি খালি বস্তা ও ১৭ বস্তা আলগা চাল জব্দ করা হয়।গ্রেফতাররা হলেন- পিরিজপুর ইউনিয়নের জুয়ারিয়া গ্রামের মুসলিম মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (৩৮) এবং পিরিজপুর ইউনিয়নের দক্ষিণ জোয়ারিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে মোঃ বাদল মিয়া (৪৮)।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এ ঘটনার মূল হোতা পিরিজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাবিব মিয়া। অভিযোগ রয়েছে, তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটনের সঙ্গে এই অনিয়মে জড়িত।এ বিষয়ে পিরিজপুর ইউনিয়নের ডিলার হাবিবুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে মোট ৫০২ বস্তা চাল কার্ডধারী হতদরিদ্রদের নামে ১৫ টাকা কেজি দরে বিক্রয় করার জন্য বরাদ্দ দিয়েছে প্রশাসন। আমি আমার দোকান থেকে একটি বস্তাও চাল কারও কাছে বিক্রি করিনি। আমি শতভাগ স্বচ্ছভাবে কাজ করছি, কোনো অনিয়ম করিনি।’উপজেলা খাদ্য কর্মকর্তা তাহিদুল ইসলাম রিয়াদ জানান, চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এরই মধ্যে দুজনকে গ্রেফতার করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিলার হাবিবুর রহমান জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে।বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, ‘জনগণের প্রাপ্য সরকারি চাল নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খবর পাওয়ার পর কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’তিনি আরও বলেন, গ্রেফতারদের থানায় পাঠানো হয়েছে এবং জব্দকৃত চাল ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। যেসব কার্ডধারী তাদের প্রাপ্য চাল বিক্রি করেছেন, শনাক্ত হলে তাদের কার্ড বাতিল করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন
ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় অগ্নিগর্ভ ইসরায়েল, বাজছে সতর্কতা সাইরেন

ইরানের চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েলজুড়ে বাজছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের বিপ্লবী Read more

জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও Read more

Spinsy casino bonus code : méthodes de paiement et retraits rapides
Spinsy casino bonus code : méthodes de paiement et retraits rapides

Spinsy Casino : Guide complet du bonus code et de l'inscription Pourquoi choisir Spinsy ? Spinsy se distingue parmi les Read more

জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন
জীবননগরে সেনা হেফাজতে নিহত বিএনপি নেতার দাফন সম্পন্ন

সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ Read more

মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার
মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার

দিনে সবকিছু স্বাভাবিক হলেও রাত নামলেই কৃষিজমিতে শুরু হয় মাটির লুট। এস্কেভেটরের চিৎকারে কেঁপে উঠে সুনসান জনপদ। স্থানীয়রা জানতেন, এই Read more

হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক
হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন