পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিন সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) এক সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল, ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এদিকে, দেশটির বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৯ সেনা নিহত হয়েছে বলে সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে। এরপর সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডজনখানেক জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায়।তিনি বলেন, ‘সন্ত্রাসীরা মোট নয়জন সেনাকে হত্যা করে।’ তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘটনার তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।তবে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, গত ১০ আগস্ট রাতে, বেলুচিস্তানের ঝোব জেলায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে সামবাজা এলাকায় সেনারা একটি অভিযানে অংশ নেয় এবং তিন জঙ্গিকে হত্যা করে। এতে বলা হয়, গত চার দিনে ওই এলাকায় মোট ৫০ জন জঙ্গি নিহত হয়েছে।আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর ‘খাওয়ারিজ’ শব্দ ব্যবহার করেছে, যা সাধারণত পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হয়।আইএসপিআর আরও জানিয়েছে, ‘সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষায় এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’এর আগে, ২০২২ সালের নভেম্বরে টিটিপির সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমাঞ্চলে সহিংসতা ব্যাপক বেড়েছে।সাম্প্রতিক হামলাগুলো মূলত বেলুচিস্তান প্রদেশে ঘটছে, যেখানে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালাচ্ছে। অন্যদিকে, টিটিপি মূলত খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা চালাচ্ছে, যার লক্ষ্য হচ্ছে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও সাধারণ মানুষ।সাম্প্রতিক মাসগুলোতে ইসলামাবাদ বারবার অভিযোগ করছে, ভারত বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে মদদ দিচ্ছে এবং আফগানিস্তান তাদের মাটিকে পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল ও নয়াদিল্লি এসব অভিযোগ অস্বীকার করেছে।চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে পৌঁছে যায়। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ চার দিন ধরে একে অপরকে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন এবং গোলাবর্ষণে আঘাত করে। এতে মোট অন্তত ৭০ জন নিহত হয়।এর আগে, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হয়। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ অভিযোগ প্রত্যাখ্যান করে এবং ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানায়।এরপর মে মাসের শুরুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত, ১০ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করান। পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে—এই আশঙ্কা থেকেই তিনি মধ্যস্থতা করেন।সূত্র: আরব নিউজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’
হাতিরঝিলে শুক্রবার শুরু হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’

বাংলাদেশের সম্ভাবনাময় ট্যুরিজম খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে শুক্রবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৫’ নামের ম্যারাথন প্রতিযোগিতা। এদিন Read more

হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ
হাবিপ্রবিতে ৫৭৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের সুপারিশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উন্নয়ন শীর্ষক প্রকল্প বাংলাদেশ পরিকল্পনা কমিশনের Project Evaluation Committee (PEC), Pre-ECNEC সভায় Read more

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিরাজদিখানে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আমির শেখ হত্যা মামলার প্রধান আসামি নান্নু মিয়া (৫৩) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন