জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া জোর জুলুম করে ক্ষমতা আকড়ে ধরে লুটপাট করে পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, এমপি সহ দলীয় নেতাকর্মীরা জনগণের রক্ত ঘামে কষ্টার্জিত সম্পদ লুটপাট করে, শোষণ করে বিদেশে পাচার করে এক একজন ভোগ বিলাসের সাম্রাজ্য গড়ে তুলেছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী হাট মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘গণঅভ্যুত্থানে জুলুমবাজ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আগামী ফেব্রুয়ারী মাসে জনগণের বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করলে ১৯ দফা ও ৩১ দফার আলোকে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।’উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-১ (সদর উপজেলার আংশিক ও কাজিপুর উপজেলা) থেকে পুনরায় সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলা) তে সংযুক্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে এই সংবর্ধনা দেওয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি
ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও Read more

খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ
খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে নির্দেশক্রমে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।সোমবার (৭ Read more

ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির
ইসরায়েলের পক্ষে সমর্থন প্রত্যাহারের ঘোষণা জার্মানির

দক্ষিণ আফ্রিকা কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় জার্মানি আর ইসরাইলকে সমর্থন বা সহায়তা না Read more

মোবাইল ফোনের দাম কমতে পারে
মোবাইল ফোনের দাম কমতে পারে

মোবাইলের দাম কমিয়ে আনতে দেশে উৎপাদন ও আমদানির উভয় ক্ষেত্রেই কর ছাড় দিতে রাজি আছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড Read more

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

বিশ্বজুড়ে সংঘাত বা যুদ্ধ বাড়লে সামরিক খরচও বাড়বে। ফলে কার্বন নিঃসরণ আরও বেড়ে যাবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন