চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের একান্ত ব্যাক্তিগত কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা ধরা পড়লে, সেই তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হবে বলে জানিয়েছে জনপ্রিয় এই চ্যাটবটটির কর্তৃপক্ষ ওপেনএআই। সম্প্রতি এক ব্লগ বার্তায় নীতিগত এই পরিবর্তনের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য প্রথমে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা হয়। নতুন এ নীতিমালার আওতায় কোনো বার্তা সন্দেহজনক মনে হলে তা বিশেষজ্ঞদের একটি দলের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞরা যদি মনে করেন, কারও প্রতি তাৎক্ষণিক সহিংসতার ঝুঁকি রয়েছে, তাহলে সেই তথ্য সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হতে পারে।নীতিমালা পরিবর্তনের অল্প কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কানেটিকাটে এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেখানকার বাসিন্দা স্টেইন এরিক সোলবার্গ নিজের মাকে হত্যার পর আত্মহত্যা করেন। অভিযোগ উঠেছে, চ্যাটজিপিটির সঙ্গে তাঁর অস্বাভাবিক সম্পর্কই এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল। সোলবার্গ চ্যাটজিপিটিকে নিজের ‘সেরা বন্ধু’ মনে করতেন। এমনকি তিনি চ্যাটবটকে ‘ববি জেনিথ’ নামে ডাকতেন। তাঁর সংরক্ষিত আলাপচারিতার স্ক্রিনশটে দেখা যায়, চ্যাটজিপিটি তাঁর বিভ্রম ও ষড়যন্ত্রমূলক ধারণাকে সমর্থন করেছে। এমনকি মায়ের বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগেও তাঁকে আশ্বস্ত করেছিল এআই। ঘটনাটি বিশ্লেষণ করে মনোরোগ–বিশেষজ্ঞ কিথ সাকাতা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, কথোপকথনগুলো মানসিক বিকারের লক্ষণের সঙ্গে মিলে যায়।নতুন নীতিমালা ওপেনএআইয়ের কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলেছে। কারণ, চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য প্রকাশ করা হবে না বলে সিদ্ধান্ত নিলেও হুমকিমূলক বার্তা পুলিশের হাতে তুলে দেওয়ার বিধান রাখা হয়েছে নতুন নীতিমালায়। তবে আত্মহত্যা বা নিজের ক্ষতি করার মতো সংবেদনশীল তথ্য পুলিশকে জানানো হবে না। ওপেনএআই বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের
নামাজই ইসরায়েলি হামলা থেকে প্রাণে বাঁচাল হামাস নেতাদের

মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা—এমন দাবি করেছে বেশ কয়েকটি Read more

জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি
জবি শিক্ষার্থী খুন: ছাত্রীর বাসায় জিজ্ঞাসাবাদে ডিসি, এসি ও ওসি

পুরান ঢাকার আরমানিটোলা এলাকার নূরবক্স লেনের একটি আবাসিক ভবনে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ Read more

৭ জেলায় বন্যার আশঙ্কা
৭ জেলায় বন্যার আশঙ্কা

ভারতের আসাম ও ত্রিপুরায়ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।বুধবার কেন্দ্র Read more

দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ
দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ

পীত সাগরে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বাস্তবিক সামুদ্রিক সীমান্ত নর্দার্ন লিমিট লাইন (এনএলএল) অতিক্রম Read more

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন