ভোলার লালমোহনে বসতবাড়িতে রহস্যজনকভাবে আকিমজান (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় ওই বসতরঘর থেকে অচেতন অবস্থায় ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার (০১ সেপ্টেম্বর) রাতের যে কোন সময় উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রফিক ডুবাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত আকিমজান ওই বাড়ির তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া দুইজনের মধ্যে একজন হলেন- নিহতের স্বামী তোফাজ্জল হোসেন ও তার ছেলে রফিক ডুবাইয়ের স্ত্রী তানিয়া বেগম।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল রাতে আকিমজান ও তার স্বামী তোফাজ্জল হোসেন এবং পুত্রবধূ তানিয়া বেগমসহ পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে, সকালে তার বড় নাতি দোকানের কাছে দৌড়ে গিয়ে তাদের ঘরে হামলা হয়েছে বলে স্থানীয়দের কাছে সহযোগিতা চান। এরপর স্থানীয়রা এসে গৃহবধূ আকিমজানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে এবং তার স্বামী ও ছেলের বউ তানিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়ে পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ বলছে, বসতঘরটিতে ডাকাতি করার মত কোন আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরি করার জন্য ঘরের মধ্যে আগে থেকে কেউ ওঁৎ পেতে ছিলেন। আকিমজান রাতের খাবার না খাওয়ায় চুরি করার সময় বিষয়টি তিনি টের পাওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথার সামনে ও পিছনে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে, তদন্ত চলছে। তবে, আহতদের জ্ঞান ফিরলে ঘটনার বিস্তারিত জানা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ
ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসেই প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কে কোন আসনে Read more

নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বিঘ্নে পূজা উদযাপনে সচেষ্ট সরকার: উপদেষ্টা আদিলুর রহমান খান

শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন এবং তাদের ওপর Read more

দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা
চাকসুতে প্রচারণা শেষে ৩৫ বছর পর ভোট উৎসবের অপেক্ষা

৩৫ বছর পর বহুল কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন কাল। প্রচারণা শেষে এখন অপেক্ষা ভোট উৎসবের। ভোটগ্রহণের পাশাপাশি কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে Read more

নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল
নোয়াখালীতে ৬টি আসনে ৬২ প্রতিদ্বন্দ্বী প্রাথীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আনন্দমুখর পরিবেশে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।  সোমবার (২৯ Read more

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়াতে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন