নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ। দুপুর সাড়ে বারোটায় নিউজ লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাতনামা নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহারাজ নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি
ড. ইউনূসকে ৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার Read more

জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জালিয়াতি করে এনআইডি নেওয়ায় ভারতীয় ২ভাইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

ভারতীয় দুই নাগরিক তথ্য গোপন ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করায় তাদেরসহ মোট ৯ জনের নামে মামলা Read more

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মানহানি ও মিথ্যা প্রচারের অভিযোগে মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি জেফ্রি Read more

বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

দুর্বৃত্তদের হাতে নিহত রাশেদুলের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু
দুর্বৃত্তদের হাতে নিহত রাশেদুলের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় তার শোকাহত পরিবারের Read more

আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা
আদিবাসী পল্লিতে রাস্তা মেরামতে এগিয়ে এল জামায়াতের নেতাকর্মীরা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উমার ইউনিয়ন শাখার আয়োজনে আদিবাসীদের চলাচলের সুবিধার্থে কাঁচা রাস্তা সংস্কার কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন