ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার মূল্যে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাককে দলে টানতে চলেছে লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেড থেকে তাঁকে আনতে ক্লাবটি ব্যয় করছে প্রায় ১৭৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা)।এর আগে চলতি দলবদল মৌসুমেই জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন থেকে ফ্লোরিয়ান ভার্টজকে ১৫৩ মিলিয়ন ডলারে দলে ভিড়িয়েছিল অল রেডরা। নতুন করে ইসাককে দলে টেনে তারা আবারও গড়তে চলেছে ট্রান্সফারের নতুন ইতিহাস।দলবদলের শেষ দিনে, লিভারপুল ইসাকের সঙ্গে চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।  তাদের এক প্রতিবেদনেবেলা হয়েছে আজই সুইডিশ এই স্ট্রাইকার অ্যানফিল্ডে পা রাখবেন, যেখানে তাঁর মেডিকেল পরীক্ষা ও চুক্তিপত্রে সইয়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।গত মৌসুমে নিউক্যাসলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেন ইসাক। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে তিনি করেন ২৩ গোল ও ৬ অ্যাসিস্ট। তবে চলতি মৌসুম শুরুর আগ থেকেই ক্লাবের সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ না নেওয়া, এশিয়া সফরে না যাওয়া এবং রিয়াল সোসিয়েদাদের সঙ্গে অনুশীলনে অংশ নেওয়া—সবই তার দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছিল। এছাড়াও গত মাসে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘নিউক্যাসলের সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ।’তবে নিউক্যাসল ইসাককে ছাড়তে বড় অংকের ট্রান্সফার ফি বেধে দিয়েছিল। প্রথমদিকে নিউক্যাসল ইসাককে ছাড়তে নারাজ থাকলেও লিভারপুলের ১৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবে অবশেষে রাজি হয় তারা।প্রসঙ্গত, এ মৌসুমে লিভারপুল এরই মধ্যে হুগো একিতিকে, মিলোস কেরকেজ, জেরেমি ফ্রিমপং, জিওভান্নি লিওনি এবং ভার্টজকে দলে টানতে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করেছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আফতাব উদ্দিন
নীলফামারীতে দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আফতাব উদ্দিন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো Read more

সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!
সৌদি রিয়ালের ফাঁদে টাঙ্গাইলের ব্যবসায়ী: ৩ লাখ টাকা মুহূর্তেই উধাও!

সৌদি রিয়ালের প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ী মো. বিদ্যুৎ সরকার। প্রতারক চক্রের ফাঁদে পড়ে তিনি হারিয়েছেন Read more

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত Read more

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক Read more

হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান
হামলায় কয়টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জানাল ইরান

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অভিযানে তেহরান রবিবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ব্যবহৃত বোমার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন