নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় মো. আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল কুদ্দুস শরিয়তপুর জেলার সখিপুর থানার কাদিরগঞ্জ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর সাততলা মানিক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টি আই মো. জুলহাস উদ্দিন সময়ের কণ্ঠস্বরকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চলন্ত অবস্থায় একটি অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক কুদ্দুস ঘটনাস্থলেই মারা যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। অটোরিকশাটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

পদ্মায় পানির ৩০ ফুট নিচে মিলেছে বাসের সন্ধান
পদ্মায় পানির ৩০ ফুট নিচে মিলেছে বাসের সন্ধান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল Read more

দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ
দিল্লির আদালতে ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১১ দিনের Read more

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা
নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিল ছাত্র-জনতা

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছেন ছাত্র-জনতা। এ সময় পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন