অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ ১ মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় নেয়া হয়েছে এমন সিদ্ধান্ত।ক্যানবেরা শহর থেকে প্রায় ২০ মিনিট দূরত্বে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে আসা খেলোয়াড়রা হঠাৎ করেই জানতে পারেন, মাঠের কেন্দ্রস্থলে একটি প্লোভার পাখির বাসা রয়েছে এবং তাতে ডিম রয়েছে। ফলে নিরাপত্তার স্বার্থে খেলা স্থানান্তর করে পাশের আরেকটি মাঠে নিয়ে যাওয়া হয়।প্লোভার পাখি সাধারণত ডিম দেয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে।স্থানীয় কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, প্লোভারের বাসা রক্ষার জন্য ওয়াইল্ডকেয়ার নামক বন্যপ্রাণী সংস্থার পরামর্শ অনুযায়ী মাঠে কোনো খেলা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশের মাঠে ক্লাবগুলোর খেলা চলবে। ফুটবল দলগুলোর সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাউন্সিল।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা
ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় Read more

সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক
সঠিক বিচার হলে আ.লীগ পরিচালনা করার কেউ থাকবে না: মামুনুল হক

বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং অতীতের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় দলের প্রধান শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের Read more

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার
জীবননগরে পরিত্যক্ত অবস্থায় দেশী পিস্তল ও গুলি উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তল ও বারুদ বিহীন একটি গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন