রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার আরজু জামিনে মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে গা ঢাকা দিয়ে ঢাকায় চলে আসেন।  রাজধানীর বিভিন্ন জায়গায় নানা রকম নাশকতার সঙ্গে জড়িত হয়েছেন বলেও জানা গেছে।রোববার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর মিরপুর সড়কে মিছিলটি বের হয়, তবে অল্প সময়ের মধ্যেই সবাই গা ঢাকা দেন।এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো পর্যবেক্ষণে দেখা যায়, প্রায় ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী মিছিল করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় তারা মিছিল করেন। আজকের মিছিলে দলটির শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। মিছিলের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও ঘটানো হয়।এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাদা এবং আকাশী রঙের স্টেপের পলো শার্ট পরিহিত লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত আশরাফ উদ্দিন আরজু অংশগ্রহণ করেন। এ সময় হত্যা মামলার এ আসামিকে এক অংশের নেতৃত্ব এবং শ্লোগান দেওয়ারও দৃশ্য চোখে পড়ে। ভিডিওতে দেখা যায় তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।প্রসঙ্গত, আশরাফ উদ্দিন আরজু গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও বাজারের তমিজ মার্কেট এলাকায় গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হামলা চালান। সাবেক যুবলীগ নেতা, স্থানীয় চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপুর সহযোগী হিসেবে এই হামলায় অংশ নেন তিনি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী নিহত হন। এছাড়াও এ সময় আহত হন অন্তত তিন শতাধিক মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আরও একাধিক মামলার আসামি এই আশরাফ উদ্দিন আরজু।৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর গা ঢাকা দেন আরজু। তবে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবারও প্রকাশ্যে দেখা যায় তাকে। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর মজুপুরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালত তাকে ৭ দিনের রিমান্ডে দেয়। তবে রিমান্ড শেষে আশ্চর্যজনকভাবে আরজু জামিনে মুক্তি পান। এরপর লক্ষ্মীপুর থেকে ঢাকায় এসে আত্মগোপন করে সে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব কায়েক করা এ আরজুর বিরুদ্ধে হামলা, যখম এবং জোরপূর্বক মানুষের বাড়ি-ঘর দখলের অভিযোগ রয়েছে। একই সঙ্গে সদর থানার কতিপয় পুলিশ কর্মকর্তার যোগসাজশে মামলা বাণিজ্যের মাধ্যমে মানুষকে হয়রানিও করা হতো। তার এ সকল কাজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সেসময়কার সদর থানা পুলিশের এস আই মোস্তফার কথাও আলোচনায় ছিল।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাবেক মন্ত্রী মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল

বিএনপির ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় টাঙ্গাইলে Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার
প্রশাসন যে শিবিরের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ হচ্ছে, এটা স্পষ্ট: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ডাকসু নির্বাচনে প্রতিরোধ পরিষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু।মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে Read more

মেয়াদ শেষ হয় না যেসব খাবারের
মেয়াদ শেষ হয় না যেসব খাবারের

খাবারের মধ্যে এনজাইমের ক্রিয়া, জীবাণুর বৃদ্ধি, পোকামাকড়ের আক্রমণ, আলো, অক্সিজেন, তাপমাত্রা, শুষ্কতা এমনকি কাটা, ফাটা, ও থ্যাঁতলানো ইত্যাদি কারণে খাদ্যদ্রব্য Read more

গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
গরম কমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের ৩৬ জেলার ওপর দিয়ে তাপপ্রাবহ বয়ে যাচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে, বুধবার থেকে গরম কমে আসবে Read more

ইরান যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এই সপ্তাহে শেষ না হলেও ‘খুব শিগগির’ শেষ হবে। যুদ্ধ বন্ধে খুব ‘বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন