সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথ বাহিনীর অভিযানে আনুমানিক দশ টন ছয়শত কেজি সরকারি চালসহ ইব্রাহিম নামের এক যুবককে আটক করা হয়েছে।রোববার (৩১ আগস্ট) বিকেলে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাসতলা গ্রামের মৃত জহিরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় ইব্রাহিমের কাছে থেকে একটি স্মার্ট ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতেই এসব চাউল উদ্ধার করা হয়।এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দোকানঘর ও বসতঘরের ভেতর থেকে সরকারি চাল জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত
শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর নামক স্থানে নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামের এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার Read more

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা Read more

তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ওই ঘটনায় সকালে Read more

বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক
বগুড়ায় নাশকতা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ ও ইউপি সদস্য আটক

বগুড়ার শেরপুরের বিনোদপুর ও শ্যাওলাগাড়ি এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ জুন) জামুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান (৫৬) ও ইউপি সদস্য Read more

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী Read more

নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নাটোরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনার প্রধান আসামি মনি সরদার (৩২) কে গ্রেপ্তার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন