বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘণ্টা অবরোধ করেছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।রোববার (৩১ আগস্ট) সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, কার্যালয় ভাঙচুর ও নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল করেন তারা।পরে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিক সংগঠনটির কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ। এ সময় মহাসড়কের উভয়পাশে সকল প্রকার যানবাহন আটকে পড়ে। তীব্র গরমে অসহনীয় দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।এ সময় উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী শেখ অভিযোগ করে বলেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতারা শ্রমিক সংগঠনটির নেতৃবৃন্দের কাছে চাঁদাবাজি করছে। গতকাল তারা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মদ্যপ অবস্থায় ভাঙচুর চালিয়েছে, এছাড়াও ইতিপূর্বে মিথ্যা মামলা দিয়ে সংগঠনের নেতৃবৃন্দকে হয়রানি করছে।এই ঘটনায় পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদার মো. আনিসুর রহমান বলেন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের আওয়ামী লীগের দোসরেরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এরকম পরিস্থিতি তৈরি করেছেন।প্রকৃত ঘটনা বাঘাবাড়ির বড়াল নদীতে নৌকা বাইচকে কেন্দ্র করে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। নৌকা বাইচ আয়োজনের বিষয়ে আলোচনা করার জন্য তারা আমাদের তাদের কার্যালয়ে ডেকে নেয়। তারা একাই নৌকা বাইচ আয়োজন করবে এবং বগুড়া আওয়ামী লীগের সভাপতি রতনকে প্রধান অতিথি করার কথা বলে। এতে আমাদের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, বন্দর এলাকা যেহেতু আমাদের তাই যৌথভাবে নৌকা বাইচ আয়োজন করতে হবে।এ সময় তারা উত্তেজিত হয়ে আমাদের সাথে অসদাচরণ করেন, পরে আমরা চলে আসি। মূলত নৌকা বাইচ আয়োজনের আলোচনায় মতবিরোধের মতো তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার জন্য আওয়ামী লীগের ইন্ধনে তারা এই চক্রান্ত করছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই
কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে সাড়ে তিন লাখ টাকা ও পাঁচটি মোবাইল ফোন। Read more

রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন
রণক্ষেত্র গোপালগঞ্জ, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ Read more

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব সহযোগিতা বন্ধ করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে ইরান। বুধবার (০২ জুলাই) দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এ Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত Read more

কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২
কক্সবাজার ১: আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ০১ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা Read more

সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি
সিইসিসহ ৫ ইসির পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে: এনসিপি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন